সালথার বল্লভদি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ইউনিয়নের সোনাতন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করেন থানা পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বল্লভদি ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই মোঃ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান বলেন, অত্র ইউনিয়নের সংঘর্ষ, মারামারি, হামলা, সন্ত্রাসী, চাদাবাজি, লুটপাট, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদকসহ সমাজ রাষ্ট্র বিরোধী সকল কর্মকান্ড নিয়ন্ত্রন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।সবাই পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন। তাহলেই সুন্দর একটি সমাজ গড়তে পারবো। এছাড়াও লকডাউন কার্যকর করতে সকলেই সহযোগিতা করুন। লকডাউনে কেউ অনাহারে থাকলে আমাদের জানালে আমরা সহযোগিতা করবো।

