সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
-ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বাজেট সভায় ৯৬ লাখ ৮৪ হাজার ৫ শত ৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সাধারণ সদস্য ইউনুছ মোল্যা, সংরক্ষিত ইউপি মহিলা সদস্য চিনু রানী দাস, সুফিয়া বেগম, আমেনা বেগম সহ ইউপি সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
স/এষ্

