ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার প্রধান প্রধান সড়ক খানাখন্দে ভরা

admin
অক্টোবর ২৬, ২০১৭ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সালথার প্রধান প্রধান সড়ক খানাখন্দে ভরা

আবু নাসের হুসাইন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সালথার প্রধান প্রধান সড়ক খানাখন্দে ভরা। সালথা-নগরকান্দা সড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিঘœ ঘটছে। এটা দেখার কেউ নেই।
জানা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার থেকে নগরকান্দা উপজেলার ছাগলদি পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ থেকে সোনাপুর বাজার হয়ে মোন্তার মোড় ও ময়েনদিয়া পর্যন্ত সড়ককে লোকাল যান চলাচলে বিঘœ ঘটছে। ভাওয়াল ইউনিয়নের পুরুরা মাদ্রাসা থেকে ইউসুফদিয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা। বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজার হয়ে পাচুরিয়া ব্রীজ পর্যন্ত সড়কের একই অবস্থা। সালথা সদর বাজার থেকে রামকান্তপুর বাজার পর্যন্ত এইচবির রাস্তাটি চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার অনেক জায়গায় ছোট ছোট রাস্তাগুলো বেহাল দশায় পরিনত হয়েছে। এই সব সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহনে চলাচল করে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে। এটা দেখার কেউ নেই।
বিভিন্ন এলাকা সুত্রে জানা গেছে, সংস্কারের ২ বছর পর থেকেই অতি বৃষ্টি ও ভারী যান চলাচলের কারণে এই সড়কগুলো ভেঙ্গে যাচ্ছে। সাধারণদের চলাচলে অতি জরুরী সড়কগুলো সংস্কারের প্রয়োজন বলে এলাকাবাসী দাবী জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম বলেন, অতি বৃষ্টিতে গাছপালার ছায়া ও ভারী যান চলাচলের কারণে সড়কগুলো নষ্ট হয়ে যায়। এলজিইডির আওতায় যে সব খারাপ রাস্তা আছে, সেগুলোর বরাদ্দ আসলেই সংস্কার করা হবে।

স/মা