সালথার ইউএনওকে এক বীর মুক্তিযোদ্ধার স্মৃতিময় উপহার প্রদান
আবু নাসের হুসাইনঃ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি এবং ১৯৭১ সালের রণাঙ্গনের সম্মুখযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষণকে মনে করে যুদ্ধের সময় লুঙ্গি-গামছা-গেঞ্জি পরে যুদ্ধে অংশগ্রহণের স্মৃতি বহনের অংশ হিসেবে আজ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান তথা সালথার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের বিদায় অনুষ্ঠানে- স্মৃতি বহনকারী এই লুঙ্গি-গামছা-গেঞ্জি উপহার প্রদান করেন! তিনি বলেন- ইউএনও মহোদয়কে যুদ্ধ কালিন এমন স্মৃতিময় পোষাকের নমুনা উপহার স্বরূপ প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি! এসময় তিনি মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন!

