ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার আটঘরে জয়গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

abu naser
নভেম্বর ১, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

সালথার আটঘরে জয়গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

 

 

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: ‘খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার আটঘর ইউনিয়নে জয়‌গোপাল স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টের উদ্বোধন করা হয়েছে।

জয়কাইল পল্লবী যুবসংঘের আয়োজ‌নে মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে জয়কাইল মিল মাঠে ৮ দলীয় এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধণ করা হয়।

সাড়ুক‌দিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছি‌লেন, শেখ জামাল ক্রিড়া চক্র ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য,  সালথা উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউ‌পি চেয়ারম‌্যান মো: শহীদুল হাসান খান সোহাগ।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, সালথা থানার এস আই‌ সাইফুল ইসলাম, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, আটঘর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের ‌সি‌নিয়র সহসভাপ‌তি মো. হা‌দিস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্য ডাক্টার, প্রচার সম্পাদক শা‌হিদ ডাক্টার, যুবলীগ নেতা শাহ আলম, আশরাফ আলী, টুটুল মোল‌্যা, সবুজ, সু‌ফি, জামাল, তপ‌সির মু‌ন্সিসহ আরো অনেকে।

উদ্বোধনী খেলায় বোয়ালমারী উপ‌জেলার কাদিরদী স্পোটিং ক্লাব ও সালথা উপজেলার কাগদী স্পোটিং কাব একাদশ খেলায় অংশ গ্রহন করে। এতে কাদিরদী ২-০ গোলে কাগদী একাদশ‌কে পরা‌জিত ক‌রে। খেলা‌টি প‌রিচালনা ক‌রে মো: সুমন আহ‌ম্মেদ।
কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ৮টি দল এ খেলায় অংশ গ্রহন করবে।