ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায বিনামূল্যে সার ও ধান বীজ বিতরন

admin
এপ্রিল ১৩, ২০২০ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় খরিপ-১ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৬ শত ৪০জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে সার ও উফশী আউশ ধান বীজ বিতরন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

কৃষি মন্ত্রণালয় প্রদত্ত প্রত্যেক চাষীকে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আউশ ধানের বীজ বিনামূল্যে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে প্রদান করা হয়।

স/এষ্