ঢাকাবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় লাইসেন্স না থাকায় ব্যবসায়ীর জরিমানা

abu naser
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সালথায় লাইসেন্স না থাকায় ব্যবসায়ীর জরিমানা

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট চালিয়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় চালের দোকানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মজুন মাতুব্বর (৫৫) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বালিয়া মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মজনু মাতুব্বর নামের এক ব্যবসায়ীর চালের দোকানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক লাইসেন্সবিহীন মৎস ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।