সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
সালথা, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।
ওই স্কুল শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই স্কুলছাত্রীর বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদৎ হোসেন।
এসময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক উপস্থিত ছিলেন।

