ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

abu naser
এপ্রিল ১৪, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহিদ আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।