ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

abu naser
মার্চ ২, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের সালথায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৫টায় সালথা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদের সালথা উপজেলা প্রতিনিধি বিধান মন্ডল।

সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (লাবলু), সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ, সালথা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি মনির মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন সহ সাংবাদিক বৃন্দ।

এ সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ।