ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বৈধ জাল বিতরণ

abu naser
এপ্রিল ১০, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও বৈধ জাল বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে/ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার ১০ (এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্বরে এই ছাগল ও বৈধ জাল বিতরণ করা হয়। এসময় ৫জনের ৮টি গ্রুপের ৪০ জন জেলেকে ৮টি বৈধ জাল ও ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০ টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ আরো অনেকে।