ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় তিন বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৬

abu naser
জানুয়ারি ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সালথায় তিন বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৬

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় তিনটি বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, গত ১৮ ডিসেম্বর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সালথা উপজেলার কাজী রাকিবুল ইসলাম, রবিউল হাসান ও সোহেল মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এসব বাড়ি থেকে ডাকাতের দলটি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতির ঘটনায় ৯ ডাকাত জড়িত ছিল বলে জানানো হয়।

এ ঘটনায় সালথা থানায় একটি মামলা হয়। তদন্তে মামলার সূত্র ধরে সালথা থানা পুলিশ মঙ্গলবার ও বুধবার সালথার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির সাথে জড়িত ইয়াদ আলী (৪৬), বাবুল শেখ ওরফে বাবুল (৩৫), মিজানুর রহমান মাতুব্বর (৫০), সাকিবুল শেখ (২০), নাঈম মাতুব্বর (২০) ও সাইফুল মাতুব্বর (২২) কে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, রামদা, ছুরি, শাবল, টিন কার্টার ও লুণ্ঠিত ১ জোড়া কানের দুল ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্কর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।