ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার

abu naser
অক্টোবর ২২, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

হাসিনা বেগম উপজেলার গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের জব্বার মুন্সীর স্ত্রী।

এর আগে রবিবার (২২ অক্টোবর) ভোরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২১ অক্টোবর) রাতে হাসিনা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে সেখানে মারা যান তিনি।