ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় জাতীয় যুব দিবস ও সনদপত্র বিতরণ

abu naser
নভেম্বর ১, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় জাতীয় যুব দিবস ও সনদপত্র বিতরণ

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ নভেম্বার) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ এসব অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এসময় ৭জন যুবককে ঋণের চেক প্রদাণ করা হয়। ন্যাশনাল সার্ভিসের ৫শ প্রশিক্ষনার্থীর মধ্যে ৩০ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পান শারমিনা জাহান নিপুন।