সালথায় গাঁজাসহ মাদক কারবারী আটক
সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গাঁজাসহ শাহিন শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহিন, ওই গ্রামের মৃত নান্নু শেখের ছেলে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার একটি পুলিশ টিম রবিবার রাতে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে শাহিন শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, আটককৃত শাহিনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

