ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ উদযাপন 

abu naser
এপ্রিল ১৪, ২০২৩ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ উদযাপন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের সালথায় বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ,  উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।
 এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।