ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা পরিষদ ও প্রশাসন

abu naser
এপ্রিল ২৬, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা পরিষদ ও প্রশাসন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সালথা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরের দিকে খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মিলন শেখ ও সাজেদ শেখের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারের কাছে খাদ্য-সামগ্রী তুলে দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ।
উল্লেখ্য, গত মঙ্গলবার খোয়াড় গ্রামে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মিলন শেখ ও সাজেদ শেখের ঘর পুড়ে যায়।