ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সারা দেশে দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে !

admin
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখে ও ফিরতি যাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে। এর মধ্যে সড়কপথের ২১৪টি দুর্ঘটনায় ২৫৪ জন, নৌপথে ২৫ জন ও ট্রেনে কাটা পড়ে ৪৩ জন নিহত হয়।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে ঈদের আগে-পরে ১৩ দিনের (২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর) দুর্ঘটনার তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করেছে।

প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ভাঙা ও খানাখন্দপূর্ণ রাস্তাঘাট, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপদজনক ওভারটেকিং, অতিরিক্তি মুনাফার আশায় যানজটে আটকে থাকা বাণিজ্যিক পরিবহনগুলোকে দ্রুত ফেরত আসতে মালিকপক্ষের বারবার তাগাদাকে দায়ী করা হয়েছে।

বিডি-প্রতিদিন

স/মা