ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সারাবিশ্বে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

admin
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর : ফরিদপুরে কাশ্মীরসহ সারা বিশ্বে মুসলমানদের উপর জুলুম, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশন এবং কওমী উলামা পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে এ প্রতিবাদ কর্মসুচি শুরু হয়।

হাজার হাজার মুসল্লির অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর কওমী উলামা পরিষদের সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হোসেন ফায়েক, ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের নেতা মাওলানা আল্লামা হিলাল উদ্দিন, মাওলানা আমজাদ হোসাইন প্রমূখ।

এসময় আলেম ওলামা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

স/এষ্