ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সারাদেশে ডেঙ্গু ভয়াবয়তা, হাসতাপাতালে ২২০,  মৃত্যু ১

admin
ডিসেম্বর ১৪, ২০২২ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সারাদেশে ডেঙ্গু ভয়াবয়তা, হাসতাপাতালে ২২০,  মৃত্যু ১

মতিউর রহমান হিরা ।।

ডেঙ্গু-আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৯৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৬৭ জনের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫১৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৮০ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ হাজার ৪৮১ জন।

স/এষ্