ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সারাদেশে আবারও বাড়বে শীতের প্রকোপ

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে, যার ফলে বাড়বে শীতের প্রকোপ। তবে আগামী ৩০ জানুয়ারির পর সারা দেশ থেকে শৈত্যপ্রবাহ অনেকটা কেটে যেতে পারে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের নদী অববাহিকায় ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

স/এষ্