ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করাই সরকারের উদ্দেশ্য : রনজিৎ কুমার রায়


ডিসেম্বর ২৬, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ :
স্বাধীন বাংলাদেশের সকল ধর্মমতের মানুষের মাঝে সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য আওয়ামীলীগ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী বার বার ধর্মকে ব্যবহার করে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উষ্কে দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও মোসলমানদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে আর এর মাধ্যমে পবিত্র ধর্ম ইসলামকে তারা অপমান করেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এই চক্রান্তের জাল ছিন্ন করে বাংলাদেশের মানুষের মাঝে ভ্রাতিত্ববোধ সৃষ্টি সহ সকল ধর্মমতের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল ২৫শে ডিসেম্বর রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর ফুর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। সাবেক ইউ.পি সদস্য হোসেন আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী কর্তৃক আয়োজিত ৫০ বছর ফূর্তি এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমান সর্দার। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকরাম হোসেন, যুবলীগ নেতা লিটন সর্দার, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল, ইউ.পি সদস্য জাহিদুল ইসলাম সর্দার, ঘোষনগর বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আকরাম হোসেন সর্দার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম তিব্বত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদস সদস্য আরো বলেন জাতী গঠণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের মায়েরা তাই একজন মা যদি তার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা না করে তাহলে কখনই এদেশের দক্ষ জনশক্তি ও একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব হবে না। তিনি বলেন বর্তমান শেখ হাসিনা সরকার স্ব স্ব ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মসেতু প্রকল্প বাস্তুবায়ন হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর এলাকা হবে আরো উন্নত। এ অঞ্চলের মানুষের জন্য সৃষ্টি হবে নতুন নতুন কর্ম সংস্থান। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের ভবন, বিদ্যালয় সংলগ্ন ক্লাবঘর, মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষনা দেন।

স/না