ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সাফাত ৬ সাদমান ৫ দিনের রিমান্ডে

admin
মে ১২, ২০১৭ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের ছয় ও সাদমান সাকিফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উল-ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

সকালে ডিবি কার্যালয়ে ওই দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। আসামিদের আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হান-উল-ইসলাম এক আসামির ৬ দিন এবং অন্য আসমির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনানীর হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে সাফাত ও সাদমান।

স/এষ্