ঢাকাশনিবার , ২২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
মে ২২, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকা থেকে শনিবার দুপুরে তন্দ্রা ভৌমিক (১৫) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। তন্দ্রা ভৌমিক সান্তাহার শহীদ আহসানুল হক কলেজের গ্রন্থগারিক উত্তম ভৌমিকের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করার কারনে বাবা নেটের সংযোগ বন্ধ করে দেন এবং সকালে তন্দ্রাকে বাবা মেয়েকে শাসন করেন। পরে দুপুরে খাবার সময় হলে মা তাঁকে ডাকতে গেলে পড়ার ঘরে ফ্যানের সাথে তন্দ্রার ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি সান্তাহার টাউন পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্দ্রার লাশ উদ্ধার করে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁিড়র পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।

স/এষ্