আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সান্তাহার পৌর শহরের পাথরকুটা থেকে নাটোর বাইপাস সড়কের রাস্তার কাপেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাপেটিং কাজের শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা বেগম, জাহানারা বেগম, মাহাবুবা জামান রত্না, পৌর প্রকৌশলী রেজাউল করিম, ঠিকাদার সোহেল হোসেন, পৌর কর্মচারী তুহিন হোসেনসহ এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ।
স/এষ্

