সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নওগাঁ জেলার ভবানীপুর মোল্লাপাড়া এলাকার নছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বেলাল হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে ব্রীজ সংলগ্ন এলাকায় কোথাও যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে যায়। এতেকরে ঘটনাস্থলে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। এরপর অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়ায় নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স/এষ্

