ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে অটো চার্জারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু !

admin
নভেম্বর ২৬, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে রক্তদহ বিল পাড়ের রাস্তায় অটো চার্জারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের দুই অটো চার্জার চালক ফেরদৌস ও ইমন বিল পাড়ের রাস্তার মধ্যে গাড়ি ওভারটেক করার সময় রাস্তার পার্শ্বে দিয়ে হেঁটে যাওয়ার সময় গীতা রানী (৬২) নামের এক বৃদ্ধা মহিলা কে ফেরদৌস এর অটো চার্জারের গাড়ির ধাক্কায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসীরা প্রথমে ওই বৃদ্ধা কে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত গীতা রানী সান্দিড়া জেলে পাড়া গ্রামের মৃত বৃরেনন্দ্রনাথ হাওলাদার স্ত্রী।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স/এষ্

এ ব্যাপারে আদমদীঘি থানার এস আই হারুনুর রশিদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত বৃদ্ধার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।