সানজিদা হুদা বৃস্টি জিপিএ-৫ পেয়েছে
বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: সানজিদা হুদা বৃস্টি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে বাঘারপাড়া মহিলা মহাবিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছে।
তার বাবা মরহুম নাজমুল হুদা পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
বৃস্টি ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলো। এসএসসিতেও জিপিএ -৫ পেয়েছিল। ভবিষ্যতে আরো সাফল্য অর্জনের জন্য সকলের কাছে দোয়া চায় বৃস্টি ও তার পরিবার।
স/এষ্

