সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে সাড়ে ১২কেজি রূপা জব্দ
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আনা রূপাগুলো শুক্রবার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে কুশখালি সীমান্তের বিজিবি’র সদস্যরা। তবে কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার আসলামের নেতৃত্বে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চটের ব্যাগের মধ্যে মোড়ানো সাড়ে ১২কেজি রূপা জব্দ করে। রূপাগুলো চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে নিয়ে বাংলাদেশে এনেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জব্দকৃত রূপা ৩৮/বিজিবি হেড কোয়াটারে জমা দেয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা যায়।
স/মা

