আহত মটরসাইকেল চালকের নাম রিয়াজ উদ্দীন মোড়ল (৪০)। তিনি দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, মটরসাইকেল চালক রিয়াজ বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁকাল কোল্ডষ্টোর মোড় এলাকায় কিছু যুবক তার মটর সাইকেল থামিয়ে তাকে ছেলে ধরা রোহিঙ্গা মনে করে তাকে বেধড়ক মারপিট শুরু করে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে জিঙ্গাসা বাদ করলে তিনি বলেন, আমি আমার বাড়ি থেকে প্রতিবেশী দুই মহিলাকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল যাচ্ছিলাম। বাঁকাল এলাকায় পৌছানা মাত্রই কয়েক যুবক আমাকে মটরসাইকেল থেকে নামিয়ে মারপিট শুরু করেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটা একটি গুজব। তিনি এ সকল গুজবে কান না দিয়ে আসল ঘটনা জানার আহবান জানান। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা বিস্তারিত জানার জন্য সরাসরি পুলিশ সুপার (সদর সার্কল) এই নাম্বারে ০১৭১৩৩৭৪১৩৮ যোগাযোগ করার জন্য বলেন।
স/এষ্

