ঢাকাসোমবার , ১ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সাগরদাঁড়ি সাদেক স্মরণ সভা অনুষ্ঠিত

admin
মে ১, ২০১৭ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে রোববার প্রয়াত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের ৮৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্জ্ব হাসান সাদেক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি। আরও বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, সহকারি কমিশনার (ভুমি) মোঃ কবীর হোসেন, থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, শফিকুল ইসলাম মুকুল, আমজাদ হোসেন, সামছুদ্দীন দফাদার ও আবু বকর আবু, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানত আলী, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা আবুল কালাম আজাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

স/এষ্