ঢাকারবিবার , ২১ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন


জানুয়ারি ২১, ২০১৮ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলা সাহিত্যে এক বিষ্ময়কর সুদিপ্ত প্রতিভার নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এ কারণেই সাগরদাঁড়ি ধন্য। বাংলা সাহিত্যে সনেট রচনা করেন তিনি আধুনিকতার নতুন দিক উন্মেচন করেন। মধুসূদন দত্ত উপলব্ধি করেছিলেন মাতৃভাষা ছাড়া প্রতিভা বিকাশ সম্ভব নয়। তাই তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষায় সাহিত্য চর্চা শুরম্ন করেন। সেই থেকে শুরম্ন হয় বাংলা সাহিত্যের জাগরণ। শনিবার সন্ধ্যায় মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধুমঞ্চে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রসাশন ওই মেলার আয়োজন করেন। স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি ফিতা কেটে, কবুতর ও বেলুন উড়ায়ে মধুমেলার উদ্বোধন করেন।

এরপর মধুমঞ্চে মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য মনিরম্নল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান পিপিএম, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, যশোর প্রেসকলাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রম্নহুল আমীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মোসত্মাফিজুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি বলেন, মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে আসেন। তিনি ভিন্ন চিমত্মা চেতনায় মানব প্রীতি ও মানব মহিমাকে তার সাহিত্যে তুলে ধরেছেন এবং বাঙ্গালী চেতনাকে জাগ্রত করেন।

এবারের মেলায় উন্মুক্ত মঞ্চে যাত্রা, সার্কস,  নাগরদোলা ছাড়াও কুঠির শিল্প ও গ্রামীন পসরার ৫ শতাধিক স্টল বসেছে।

স/এম