ঢাকাসোমবার , ২০ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাকিব-তামিমকে পেশোয়ারের অভিনন্দন

admin
মার্চ ২০, ২০১৭ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে মূল ভূমিকায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু’জনই আবার খেলেন পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমির হয়ে। শততম টেস্ট জয় ছুঁয়ে গেছেও তাদেরও। তাই নিজ দলের দুই খেলোয়াড় সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করে টুইট করেছে দলটি।

সাকিব-তামিমকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লেখেন, `শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনন্দন। `

শততম টেস্টের ঐতিহাসিক জয়ের নায়ক তামিম ইকবাল হলেও সাকিবের হাতে ম্যাচ সেরা পুরস্কার উঠলে অবাক হওয়ার কিছু থাকতো না। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৩১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।

স/নিপা