ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার সময় বাড়লো

admin
আগস্ট ৮, ২০২০ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার সময় বাড়িয়ে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

লেখকদের বিশেষ অনুরোধে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক কলামিস্ট মোমিন মেহেদী এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান।

সাউন্ডবাংলার পক্ষ থেকে বলা হয়- নির্ধারিত সময়ের মধ্যে চারপাশে ঘটে চলা একের পর এক কষ্টময় চিত্রগুলোকে তুলে ধরুন নিজের লেখনিতে, পাঠিয়ে দিন সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার জন্য- soundbangla.tv@gmail.com -এ। নিয়মাবলী : লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার, মেইল এড্রেস ও ছবি সহ সর্বোচ্চ ১০০০ হাজার শব্দের গল্প পাঠাতে হবে।

বিস্তারিত জানতে কল করুন- ০১৭১২৭৪০০১৫ নম্বরে। প্রথম পুরস্কার : ৫০০০ টাকা (৩ হাজার টাকার বই ও নগদ ২০০০); দ্বিতীয় পুরস্কার : ৩০০০ টাকা(২ হাজার টাকার বই ও নগদ ১০০০); তৃতীয় পুরস্কার : ২০০০ টাকা(১৫ শ টাকার বই ও নগদ ৫শ টাকা); বিশেষ পুরস্কার : এসবি টেল-এর সৌজন্য ১১ জন পাবেন ঘড়ি। এছাড়াও শ্রেষ্ঠ ১০০ টি গল্প নিয়ে প্রকাশিত হবে ‘করোনাকালের দুঃখগাঁথা’ শীর্ষক সম্পাদিত গ্রন্থ।