ইবি প্রতিনিধি : সাইথ এশিয়ান গেমস ২০১৯এ অংশ নিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। এবছর নেপালের কাঠমান্ডু ও পোখারাতে ১ থেকে ১০ ডিসেম্বর সাইথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।
দেশের ৪৫টি পাবলিক বিশ^বিদ্যালয়ের অংশগ্রহণকারীদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ৬জন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে, সাইথ এশিয়ান গেমসে বাস্কেটবল খেলতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাকিব, রোল বলে লোক প্রশাসন বিভাগের তামিম, হ্যান্ডবলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমন, হাইজাম্পে একই বিভাগের শিক্ষার্থী প্লাবনী হক, ১০০ ও ৪০০মিটার হার্ডেলসে তামান্না আকতার এবং ৮০০মিটার রীলে রেসে অংশ নিবে একই বিভাগের শিক্ষার্থী রিংকী খাতুন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘ এটা অনেক গর্বের বিষয়। আমার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জন্য রইলো শুভকামনা। ইসলামী বিশ^বিদ্যালয় সবসময় তাদের পাশে আছে এবং থাকবে।’
গেমসে অংশ নিতে দলটি আগামী ২৯ নভেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে।
স/এষ্

