ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাইমন-মাহি কি সালমান-শাবনূর হতে পারবেন?

জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার প্রয়াত মহানায়ক সালমান শাহ ও নায়িকা শাবনূর অভিনীত সুপারহিট ছবি ‘আনন্দ অশ্রু’। শিবলি সাদিক পরিচালিত ছবিটি এখনো রয়েছে সিনেপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। অভিনয় দিয়ে সালমান-শাবনূর দেশব্যাপী যে অজস্র ভক্ত তৈরি করে গেছেন। তাদের মণিকোঠায় চিরকালই থাকবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এ জুটির ছবিগুলো।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘আনন্দ অশ্রু’ নামটি এই সময়ের চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকেরও বেশ পছন্দ। তাই দীর্ঘ ২০ বছর পর একই নামে তিনি আরেকটি ছবি নির্মাণ করছেন। নতুন ‘আনন্দ অশ্রু’ ছবিতে জুটি বাঁধবেন এই সময়ের সাইমন সাদিক ও মাহিয়া মাহি। তারা কি নতুন ‘আনন্দ অশ্রু’র ‘সালমান-শাবনূর’ হতে পারবেন?

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে নতুন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শুরু করবেন বলে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে জানিয়েছেন। নতুন ভাবে এ ছবির কাহিনি তৈরি করেছেন সুদীপ্ত সাইদ।

ছবির নাম ‘আনন্দ অশ্রু’ কেন? উত্তরে নির্মাতা বলেন, ‘আমার ছবির যে গল্প, তার সঙ্গে নামটি সবচেয়ে বেশি মানানসই। তাছাড়া নামটি আমার খুবই প্রিয়।’

এর আগে জুটি বেঁধে দুটি ছবিতে অভিনয় করেছেন সাইমন ও মাহি। ছবি দুটি হচ্ছে ‘পাড়ামন’ ও ‘জান্নাত’।

স/এন