ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাইফুদ্দীনের চ্যালেঞ্জের জবাবে কাল মাঠে নামবে সাকিব

admin
নভেম্বর ১৫, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাইফুদ্দীনের চ্যালেঞ্জের জবাবে কাল মাঠে নামবে সাকিব

রাহুল রাজ : টাইগাররা ফিরেছেন মাঠে। আর মাঠে ফিরতেই কাল (সোমবার ১৬ নভেম্বর) দারুণ এক লড়াইয়ে সাকিব আল হাসানের মুখোমুখি হচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

গত জুলাই মাসে অগ্রজ বিশ্বসেরা অলরাউন্ডারকে এক ‘চ্যালেঞ্জ’ জানিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ। অনুজের এই চ্যালেঞ্জ গ্রহণও করেছিলেন সাকিব। দুজনের মুখোমুখি লড়াইটা হবে দুই ওভারের।

নেটে দুই ওভার বল করবেন সাইফউদ্দিন। আর সাকিবকে নিতে হবে ২২ রান। এই চ্যালেঞ্জে জেতার। আর এভাবেই সাকিবের প্রত্যাবর্তন উদযাপন করার কথা জানিয়েছিলেন সাইফুদ্দিন।

সাকিব এখন নিষেধাজ্ঞা মুক্ত। আর টাইগাররাও ফিরছে ক্রিকেটে। তাই দুজনে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। কাল সোমবার (১৬ নভেম্বর) মুখোমুখি হওয়ার কথা জানিয়ে সাইফুদ্দীন নিজের ফেইসবুক পেজে এক স্টাটাসে লিখেছেন, ‘ইনশাআল্লাহ আগামীকাল সাকিব ভাই এর সাথে দুই ওভারে ২২ রান এর চ্যালেঞ্জ ম্যাচটা কাল খেলব । দোয়া করবেন সবাই আমার জন্য। ৭৫ বনাম ৭৪।’

এর আগে জুলাই মাসে সাইফউদ্দিনের ফেসবুক পেজের পোস্ট এবং সাকিবের সঙ্গে চ্যাটের স্কিনশটসাকিবকে চ্যালেঞ্জ জানানো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সাইফউদ্দিন নিজেই। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে যুগল ছবি ও চ্যাটের স্কিনশট পোস্ট করে সাইফউদ্দিন লিখেছিলেন, ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। ’

২৩ বছর বয়সী বোলিং অলরাউন্ডার সাকিবকে ট্যাগ করে আরও লিখেছেন, ‘মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। ’

‘যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’

স/এস্