ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক সৈয়দ আলমগীর আর নেই

admin
এপ্রিল ২, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক সৈয়দ আলমগীর আর নেই

টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের সদস্য, দৈনিক আজকের প্রভাত টঙ্গী প্রতিনিধি, সাপ্তাহিক অগ্নিসাক্ষীর উপ-সম্পাদক প্রবীন সাংবাদিক সৈয়দ আলমগীর হোসেন আর নেই। গতকাল শুক্রবার রাত ১টায় কুয়েত মৈত্রী হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৪)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা টঙ্গীর আউচপাড়া হাজী কছিম উদ্দিন স্কুল মাঠে জানাজা শেষে খাঁপাড়া কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল শোক বার্তায় জানান, প্রবীন সাংবাদিক সৈয়দ আলমগীর এর মৃত্যুতে সংবাদ সেবায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন সময় অভিভাবকের মতো পাশে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ও সাংগঠনিক কর্মকান্ডে উৎসাহ ও পথ দেখিয়েছেন।

শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন, সামাজিক যোগাযোগের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন এবং মহান রাব্বুল আল আমিনের কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন।

স/এষ্