আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
হাকিমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, আর টিভি’র হিলি ষ্টাফ রিপোর্টার ও এফ এন এস প্রতিনিধি মরহুম শেখ দেলোয়ার এর লাশ দাফন সম্পুন্ন হয়েছে।
আজ সোমবার বিকেল ২ টার দিকে হিলি আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পুর্ন করা হয়। তার জানাযা ও দাফনে দিনাজপুর, জয়পুরহাট, হিলি-হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট এলাকার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মরহুম শেখ দেলোয়ার হাকিমপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক, বাংলা হিলি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, স্থানীয় শিক্ষক সমিতির সভাপতি, হিলি টিভি রিপোর্টরস ইউনিটি’র আহবায়ক সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলেন।
মরহুম শেখ দেলোয়ার মৃত্যকালে বয়স হয়েছিলো ৪৬ বৎসর। তিনি স্ত্রী, ১৩ বছরের এক শিশু কন্যা ও ৪ বছরের এক পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর প্রেসক্লাব এর সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ সকল সদস্য, হিলি টিভি রিপোর্টরস ইউনিটিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।
মরহুম শেখ দেলোয়ার রোববার বিকেল ৫ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
স/এষ্

