নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক নূর-ইসলাম খান মামুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করল। গত ২২ ডিসেম্বর কুমিল্লা দাউদকান্দি থানার খুসকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম এর কন্যা ফাতেমাতুর জোহোরা হিনা সাথে শুরু করেন নতুন জীবনের পথ চলা। পারিবারিক ভাবে বিয়ে হবার পরে, ২৫ ডিসেম্বর সোমবার রাজধানীর বাড্ডায় বৌ-ভাতের মধ্য দিয়ে নতুন বধুকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বহু গুণে গুণান্বিত নূর-ইসলাম খান মামুন বর্তমানে রেডিও চমক ও চমক নিউজ ডট কম এর নিজস্ব সংবাদদাতা হিসাবে কর্মরত আছেন। রেডিও চমকে তিনি নিয়মিত একজন কথা বন্ধু, সেই সাথে জাতীয় শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস এর প্রচার সম্পাদকের দায়িত্বের সাথে নিয়মিত মঞ্চ ও টিভিতে অভিনয় করে ইতোমধ্যে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।
অচিরে একটি বেসরকারি চ্যানেলের ধারাবাহিক নাটকে তার অভিনয় করার কথা রয়েছে।
নতুন জীবন শুরুতে নূর-ইসলাম খান মামুন সবার কাছে দোয়া চেয়েছেন।
স/এষ্

