ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ও দৈনিক বাংলাদেশ সমাচারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির-কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরস্থ শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ইউনাইটেড প্রেস ক্লাব ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, দৈনিক কুড়িগ্রাম খবর এর প্রকাশক ও সম্পাদক এসএম ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও চ্যানেল আই এর কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দুলাল বোস, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, এটিএন নিউজ ও এটিএন বাংলা এর কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর, ডিবিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি নাজমুল হোসাইন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর আরিফুল ইসলাম রিগান ও বার্তা বাজার পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।

স/এষ্