নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক জনতার পালামেন্ট বিটের জেষ্ঠ প্রতিবেদক কাজী মাহফুজুর রহমান শুভ। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি মিরপুরের বাসা থেকে মতিঝিল দৈনিক জনতা পত্রিকার অফিসে আসছিলেন। শনিবার বিকেল ৫টায় রাজধানীর পান্থপথকুঞ্জ’র (সোনারগাঁ ও বাংলামটরের মাঝামাঝি) উল্টোপাশে হঠাৎ তাকে পেছন থেকে তার মোটরবাইকে একটি যাত্রীবাহি গাড়ি ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে পথচারিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে এ খবর পেয়ে তাৎক্ষনিক দৈনিক জনতার পত্রিকার সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারসহকর্মীরা জানিয়েছেন কাজী মাহফুজুর রহমান শুভ প্রতিদিনের মতো শনিবার বিকেলে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে একটি যাত্রীবাহী বাস পিছন থেকে হঠাৎ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি দ্রুত সুস্থ্য হয়ে আবার জনতা পরিবারে ফিরে আসবে এমনটাই সবার প্রত্যাশা।
স/এষ্

