ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সাংবাদিকতায় আসছে রোবট!

admin
এপ্রিল ৬, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

রোবট সাংবাদিকতা বিষয়টা শুনতে কাল্পনিক মনে হলেও আগামী দিনে আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে এই রোবট। জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রের মতই ভবিষ্যতে সাংবাদিকতাও হবে  রোবট দিয়ে!

সম্প্রতি চায়নার একজন রোবট প্রতিবেদক, শিয়াও নান, চায়নার সংবাদমাধ্যম সাউদার্ন মেট্রোপলিস ডেইলিতে প্রথমবারের মতো একটি প্রবন্ধ লিখেছে। বসন্তের ছুটিতে চীনা যাত্রীদের বাড়ি ফেরার ভিড় নিয়ে যন্ত্রটি ৩০০ শব্দের প্রতিবেদন লিখেছে। চীনে নববর্ষ উদযাপনের জন্য দেশটির বিপুলসংখ্যক মানুষ শহর থেকে এই ছুটিতে বাড়ি ফেরে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের (এনআরআই) প্রকাশিত একটি প্রতিবেদন চমকের সৃষ্টি করেছে। সেখানে বলা হয়েছে, প্রযুক্তিগতভাবে সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে জাপানের কর্মক্ষেত্রে ৪৯ শতাংশ কাজ করে দেবে রোবট। অফিসের ক্লার্ক, ব্যাংক টেলার, নিরাপত্তাকর্মী, সুপারমার্কেটের দোকানদার, ট্রেন অপারেটর, বিভিন্ন খাবারের ডেলিভারি বয়, ক্লিনারসহ আরও অনেক সাধারণ কাজ রোবটদের দিয়েই করানো হতে পারে।

ইতোমধ্যে বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) ওয়ার্ডস্মিথ সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে কলেজভিত্তিক খেলাধুলার প্রতিবেদনগুলো নিজেই তৈরি করে। কম্পিউটারের ভাষার মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন তৈরি করে ওয়ার্ডস্মিথ সফটওয়্যার। এর মাধ্যমে বিভিন্ন করপোরেট সংস্থার ত্রৈমাসিক আয়ের খতিয়ানের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করছে এপি।

বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস ঘোষণা করেছে তারা এ কাজে ওয়ার্ডস্মিথই ব্যবহার করবে। ফলে প্রতি তিন মাসে চার হাজার ৪০০টি করপোরেট আয়ের রিপোর্ট নিয়ে প্রতিবেদন রচনায় সক্ষম হবে, যা একজন মানুষের তুলনায় ১০ গুণ বেশি।

শুধু এপি নয়, পশ্চিমা অনেক সংবাদ সংস্থা রোবট সাংবাদিকতা নিয়ে বেশ জোরেশোরে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া উপস্থাপনায় তথ্য স্থানান্তরের জন্য কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার দিন দিন বাড়ছে।

পূর্বনির্দেশনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট বিশাল তথ্যভাণ্ডার থেকে তথ্য বিশ্লেষণ করে আগে থেকেই প্রোগ্রাম করে রাখা কাজ নিজেরা বুঝে নিতে পারবে। কাজেই এটা খুব সহজে বলাই যায়, নিয়মিত সরকারি ঘোষণা, সব পরিসংখ্যান, প্রেস বিজ্ঞপ্তি-সংক্রান্ত প্রতিবেদনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের হাতে চলে যাবে।

স্বয়ংক্রিয়তা প্রতিবেদককে বরং বিভিন্ন জটিল হিসাব, পরিসংখ্যান ইত্যাদি ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে সাংবাদিকদের জন্য রোবট নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যখন প্রযুক্তিটি আরও উন্নত হয়ে নাক গলাতে শুরু করবে সম্পাদকীয়, তুলনামূলক বিশ্লেষণ ও মানুষের আগ্রহমূলক সংবাদগুলোতে।

পরিশেষে আমরা একটা বিষয়ে একমত হতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানী কাজে বৃহৎ তথ্য নিয়ে বিশ্লেষণের মাধ্যমে একটি প্রাসঙ্গিক দিক তুলে ধরতে সহায়তা করবে। পাশাপাশি প্রযুক্তি সংবাদ কক্ষের দক্ষতা বৃদ্ধি করবে। সাংবাদিকতা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা আরও শক্তিশালী হয়ে উঠবে কি না, আমরা তা জানতে পারব অদূর ভবিষ্যতেই।

স/ বাবুৃ