ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সরকার তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না : ফখরুল

admin
মার্চ ৬, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারই তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নতুন নতুন নাটক করছে।

সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে তারেক রহমানের ১১তম কারা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আন্দালির রহমান পার্থ।

আলোচনা সভায় ফখরল বলেন, এই সরকার ফ্যাসিবাদী, বাকশাল সরকার। এ আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ কথা বলতে পারে না। কথা বলতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। ১৯৯০ সালে এরশাদ শাসন আমলে রাজপথে আন্দোলন করে গদি থেকে নামিয়েছি, ঠিক সেইভাবে শেখ হাসিনা সরকারকে নামাতে হবে।

মির্জা ফখরুল আরো বলেন, ১১ বছর তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে হাসিনা সরকার। তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তারেক রহমানের নামে মিথ্যা মামলা সাজিয়ে নতুন নতুন নাটক করছে বর্তমান সরকার।

এ দেশের জনগণ এসব মিথ্যা নাটক মেনে নেবে না, এগুলো জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। ৫ জানুয়ারী নির্বাচন কি ঘটেছিল দেশের মানুষ সবই জানে। সে নির্বাচনে এ দেশের সাধারণ জনগণের কোন সম্পৃক্ততা ছিল না। এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি যুগ্ম মহাসচিব রূহুল কবীর রিজভী।

 স/শা