ঢাকাশনিবার , ১৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী

admin
মে ১৩, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ দেশের সাংবাদিকরা চ্যালেঞ্জিং কাজটি করছে। সাংবাদিকদের অনেক রিপোর্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অপরাধ দমনে তথ্য দিয়ে থাকে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

শনিবার রাতে রাজধানীর স্কাটন পুলিশ কনভেনশন হলে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

কামাল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা থাকায় সাংবাদিকদের লিখনির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। বস্তু নিস্ট সংবাদ জানাবে। এমন সংবাদ দিবেন না যা মানবতার পরিপন্থি।

এসময় পুলিশের  মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেন, সাংবাদিকদের সাথে পুলিশ পারস্পারিক সহযোগিতার মাধ্যমে অপরাধ দমনে কাজ করছে। বনানীর দুই তরুণী ধর্ষণের ঘটানা সর্ম্পকে তিনি বলেন, মামলা হওয়ার ১ সাপ্তাহের মধ্যে পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এটা পুলিশের সফলতা।

মামলা হওয়ার দেরির কারণ সর্ম্পকে তিনি বলেন, দেশে অনেক সময় নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানি করা হয়। যাতে কেউ হয়রানির শিকার না হয়। তদন্তের দু-এক দিন সময় নেয় পুলিশ।

তিনি বলেন, এ সরকারের আমলে কেউ অপরাধ করে পার পাবে না। প্রধানমন্ত্রী বলেছেন- অপরাধীকে অপরাধী হিসেবে দেখেতে হবে। সে যেই হউক না কেন। এ সময় তিনি পুলিশের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান। জঙ্গি দমনে সাংবাদিকদের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

স/এষ্