ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

‘সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক ইস্যু নেই’

admin
এপ্রিল ৬, ২০১৭ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোনো ইস্যু নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে ‘সামরিক চুক্তির বিষয়ে বিএনপি গণভোটের দাবি’ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চুক্তির আগে কোনো দেশে গণভোট হয়েছে, এমন নজির নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০২ সালে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিল। তখন গণভোট করেছিল নাকি জাতিকে জানিয়েছিল। এ ধরনের উদ্ভট কথাবার্তা প্রমাণ করে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।

স/ বাবু