ঢাকাশুক্রবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সরকারের উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে : রণজিৎ কুমার 

admin
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) : রণজিৎ কুমার রায় এমপি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটা স্তরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাঁর চেষ্টায় আজ বিদুৎখাতে যুগান্তকারি উন্নয়ন হয়েছে। চলতি বছরেই দেশে শতভাগ বিদ্যুতায়িত হবে। গতকাল বিকালে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আল-আমিন প্রমিস ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রণজিৎ কুমার রায় আরো বলেন, বর্তমান সরকারের প্রতিটা উন্নয়নে তৃণমূল থেকে সহযোগিতা করতে হবে। জনগনের অংশগ্রহনে সরকারের উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক রশিদ মোল্যা, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, ইমরান হোসেন, আবু বক্কর সিদ্দিকী, ফিরোজা সুলতানা, রাহিলা বেগম, তরুলতা বেগম প্রমুখ।

স/এষ্