মুন্সীগঞ্জ প্রতিনিধি: করোনার পরিস্থিতির মধ্যে সরকারী উপবৃত্তির টাকা রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে হাতে খুশি মায়েরা। করোনা ভাইরাসের ক্রান্তিকালে সরাবাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের হাতে সরকারী উপবৃত্তির টাকা পৌছে দিলো রূপালী ব্যাংক শিওর ক্যাশ।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এইবারও ২০১৯/২০২০ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির উপবৃত্তি কার্যক্রম চলছে। রূপালী ব্যাংক শিওর ক্যাশ এর মাধ্যমে নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদি জেলার ২০ উপজেলাসহ সারা বাংলাদেশে। এই প্রকল্পের আওতায় ১ কোটি ৪০ লক্ষ সুবিধাভোগী মা এই সহায়তা পেয়ে থাকেন।
উল্লেখ্য- মুন্সীগঞ্জ মোট ৯৪ হাজার ৮ শত জন মায়ের মোবাইলে মোট ২ কোটি ৮৯ লক্ষ ৬২ হাজার ৮ শত টাকা ইতিমধে পৌছে দেয়া হয়েছে। পাশাপাশি তারা এই টাকা তাদের নিকটস্থ রূপালী ব্যাংক শিওর ক্যাশ এজেন্ট পয়েন্ট থেকে সহজে তুলে নিতে পারছেন।
একজন মায়ের মতামত, সরকারী এই প্রাথমিক উপবৃত্তির টাকা এই দূর্যোগের মুহুর্তে দেওয়ায় আমরা খুবই খুশি। টাকাটা খুবই দরকার ছিলো এই সময়ে। রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে টাকা বিতরন করায় আমি আমার বাড়ীর পাশের এজেন্ট থেকে টাকাটা পেয়ে গেছি।
এ বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংক শিওর ক্যাশ এর এড়িয়া সেলস ম্যানেজার মাঈন উদ্দিন বলেন, আমরা অত্যান্ত আনন্দিত যে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা এই করোনা পরিস্থিততির মধ্যে আমরা এই শিক্ষার্থীদের মায়েদের হাতে পৌছে দিতে পেরেছি। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।
স/এষ্

