ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববনন্ধন


মার্চ ২৯, ২০১৭ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।মঙ্গলবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন।ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।
সেসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মধু, জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, ঝিনাইদহ পৌর সভা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি ইদ্রিস আলী। এছাড়াও বক্তব্য রাখেন কালীগঞ্জের মুন্সী আবু জাফর, শৈলকুপার শরিফুল ইসলাম, কোটচাঁদপুরের সেকেন্দার আলী, হরিণাকুন্ডুর মকবুল হোসেন, মহেশপুরের ষষ্ঠীচরণ রায়।
সেসময় বক্তারা বলেন, পৌরসভার প্রতিষ্ঠার পর থেকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা পৌরসভার নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে। অনেক পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ৬ মাস থেকে ২২ মাস পর্যন্ত বেতন ভাতা পাচ্ছেন না। যে কারণে তার তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বক্তারা, এসব সমস্য সমাধানের জন্য তাদের বেতন ও ভাতা সরাকারি কোষাগার থেকে প্রদাণের দাবি জানান।

স/জনী