চমক প্রতিবেদক : সরকারিকরণ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সমিতি। রবিবার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা জানায়, ২৪ ঘণ্টা দপ্তরিদের ডিউটি করতে হয়। বছরে কোনো ছুটি নেই, এমনকি সাপ্তাহিক ছুটিও তারা পায় না। এ সঙ্কট নিরসনে মানবিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে দপ্তরিরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী সমিতির সভাপতি মো. মামুন সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মো. ইউনুস আলী প্রমুখ।
স/এষ্

